Maha Shivaratri Bengali Captions,Short Messages and Quotes with Images of Lord Shiva.

মহা শিবরাত্রি কেবল একটি উৎসব নয় - এটি অন্তর্জাগরণের রাত। এই পবিত্র তিথিতে ভক্তরা শিবের আরাধনার মাধ্যমে অহংকার ত্যাগ করে স্থিরতা, সংযম ও চেতনার দিকে অগ্রসর হয়। বাংলায় লেখা শিবরাত্রির ক্যাপশন, ছোট লাইন, উক্তি ও বার্তাগুলি ভক্তির আবেগকে আরও গভীরভাবে প্রকাশ করতে সাহায্য করে - হোক তা সোশ্যাল মিডিয়া পোস্ট, শুভেচ্ছা গ্রীটিং কার্ড কিংবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ইনস্টাগ্রাম স্টোরি, এই সংগ্রহে আপনি পাবেন সংক্ষিপ্ত অথচ অর্থবহ শিবরাত্রি উক্তি, ধ্যানমূলক বার্তা ও ভাবনামূলক ছোট বাক্য - যা মহাদেবের দর্শন, নীরবতা ও রূপান্তরের শক্তিকে তুলে ধরে। শব্দ কম, ভাব গভীর - এটাই শিবভাব। হর হর মহাদেব!
A shivaratri caption in bengali with an image of shivlinga
জীবসেবাই হোক ধর্ম, শিব থাকুক মর্মে, চেতনায় শিব, শিবই থাকুক কর্মে।
A Maha Shivaratri caption in bengali with an image of shivlinga
॥ওঁ নমঃ শিবায়॥ যেখানে শিব, সেখানে সত্য। যেখানে সত্য, সেখানে শান্তি। 🕉️মহাশিবরাত্রির শুভেচ্ছা🕉️
A Mahashivratri caption in bengali with an sketch graphics of Lord Shiva - The Mahakal - The Bholebaba
শিব মানে ধ্বংস নয়, রূপান্তর। মহা শিবরাত্রির পুণ্য লগ্নে - নীরব ধ্যানে মিলুক শক্তি, স্থিরতায় মিলুক মুক্তি।
A Mahashivratri caption in bengali with Shivlinga - adoned with flowers & leaves, surrounded with diyas, candles.
জয় শিব শম্ভু। মহা শিবরাত্রি-র পুণ্য লগ্নে, ভোলানাথের চরণে নিবেদন - অহংকার নয়, চেতনার হোক জাগরণ।
দেবাদিদেব মহাদেবের ষাঁড় নন্দী র উপর বসে থাক এক ছবি সহ মহা শিবরাত্রি র ক্যাপশন
তিনি আশুতোষ, তিনি ভোলানাথ, তিনি জটাধারী, তিনিই মহাকাল। শিবরাত্রির এই পবিত্র দিনে সকলের মঙ্গল হোক।

More Maha Shivaratri images with wishes, greetings, messages in English